সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼
حدثنا عبد العزيز بن محمد الدراوردي، عن عمرو بن أبي عمرو، عن عبد الله بن عبد الرحمن، عن حذيفة، رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال
لا تقوم الساعة حتى يكون أسعد الناس بها لكع بن لكع
হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেনঃ যতক্ষণ না নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা পৃথিবীতে ভাগ্যবান হবে, ততক্ষন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সহীহ, মিশকাত তাহকীক ছানী (২৩৬৫)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আমরা এ হাদীসটি শুধুমাত্র আমর ইবনু আবূ আমরের সূত্রেই জেনেছি।