সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼
حدثنا الوليد، عن عثمان بن أبي العاتكة، عن سليمان بن حبيب، عن أبي هريرة، رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال
إذا وقعت الملاحم خرج بعث من دمشق من الموالي هم أكرم العرب فرسا، وأجوده سلاحا، يؤيد الله بهم الدين
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেনঃ যখন বড় বড় যুদ্ধ সংঘটিত হবে, তখন আল্লাহ তা‘আলা মাওয়ালীদের সমন্বয়ে গঠিত একটি সেনাবাহিনী পাঠাবেন। তারা হবে সমগ্র আরবে সর্বাধিক দক্ষ অশ্বারোহী এবং উন্নততর সমরাস্ত্রে সজ্জিত। আল্লাহ তা‘আলা তাদের দ্বারা দীন ইসলামের সাহায্য করবেন।