পর্যালোচনা সংস্করণএটি আলেমদের পর্যালোচনাধীন একটি খসড়া সংস্করণ। এখনও চূড়ান্তভাবে প্রকাশের জন্য নয়।
আল ফিতান
সম্পূর্ণ ১,৯৮৮টি বর্ণনা · সকল ৭৩টি অধ্যায়نعيم بن حماد المروزي (ت ۲۲৮ هـ)

কিতাবুল ফিতান · ইমাম নুআইম ইবনে হাম্মাদ

ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল-মারওয়াযী (ওফাত ২২৮ হিজরী)-এর কিতাবুল ফিতানের সম্পূর্ণ ১,৯৮৮টি বর্ণনার সংগ্রহ। সকল ৭৩টি অধ্যায়ের মূল আরবি পাঠ্যের সাথে প্রাঞ্জল বাংলা ও ইংরেজি অনুবাদ, সিহাহ সিত্তাহর সাথে মিল এবং মুহাদ্দিসদের তাহকীকী বিশ্লেষণ যুক্ত করা হয়েছে।

১,৯৮৮মোট রেওয়ায়েত
৭৩মোট অধ্যায়
৪৬৫মারফূ' (নবী ﷺ)
১০১সিহাহ সিত্তাহ সাদৃশ্য
72

তুর্কিদের যুদ্ধ ও সংঘাত সম্পর্কিত ভবিষ্যদ্বাণী

الترك

4 টি বর্ণনা
কিতাবুল ফিতান #১,৯১৯খণ্ড ২ · পৃষ্ঠা ৬৮১
🟢 মারফূ' (নবী ﷺ)মান: নির্ধারিত নয় (দুর্বল)
সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼

حدثنا نعيم ثنا ابن وهب، عن ابن لهيعة، أن الأعرج، حدثه عبد الرحمن، عن أبي هريرة، رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال

لا تقوم الساعة حتى تقاتلوا الترك حمر الوجوه، صغار الأعين، فطس الأنف، كأن وجوههم المجان المطرقة

বাংলা✓ সিহাহ সিত্তাহর সমর্থিত পাঠ

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেনঃ যে জাতি পশমযুক্ত জুতা পরবে সেই জাতির সঙ্গে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। আর তোমরা ছোট চোখ, চ্যাপ্টা ও বর্মের মতো চওড়া ও মাংসল মুখমন্ডল বিশিষ্ট জাতির সঙ্গে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না।[1] সহীহ।

কিতাবুল ফিতান #১,৯৩০খণ্ড ২ · পৃষ্ঠা ৬৮৪
🟢 মারফূ' (নবী ﷺ)মান: নির্ধারিত নয় (দুর্বল)
সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼

حدثنا نعيم قال: ثنا عبد الوهاب، عن يونس، عن الحسن، قال: قال رسول الله صلى الله عليه وسلم

إن من أشراط الساعة أن تقاتلوا أقواما وجوههم كالمجان المطرقة، وأن تقاتلوا قوما نعالهم الشعر

বাংলা

কেয়ামতের আলামতগুলোর মধ্যে এই যে, তোমরা এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে যাদের মুখমন্ডল হাতুড়ি ঢালের মত এবং এমন এক সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবে যাদের জুতা চুলে ঢাকা।

ID: nuaym-fitan-1930 · Ch 72
কিতাবুল ফিতান #১,৯৩৩খণ্ড ২ · পৃষ্ঠা ৬৮৪
🟢 মারফূ' (নবী ﷺ)মান: নির্ধারিত নয় (দুর্বল)
সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼

حدثنا نعيم قال: ثنا ابن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، عن أبي هريرة، رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال

لا تقوم الساعة حتى تقاتلوا قوما كأن وجوههم المجان المطرقة، ولا تقوم الساعة حتى تقاتلوا قوما نعالهم الشعر

বাংলা✓ সিহাহ সিত্তাহর সমর্থিত পাঠ

আবু বকর ইবনু আবূ শাইবাহ ও ইবনু আবু উমর (রহঃ) ..... আবু হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেনঃ কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন এক সম্প্রদায়ের সঙ্গে লড়াই করবে, যাদের চেহারা হবে চামড়া জড়ানো ঢালের মতো মাংসল। কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত না তোমরা এমন এক জাতির সঙ্গে লড়াই করবে, যাদের জুতা হবে পশমের তৈরি। (ইসলামিক ফাউন্ডেশন ৭০৪৬, ইসলামিক সেন্টার)

কিতাবুল ফিতান #১,৯৩৪খণ্ড ২ · পৃষ্ঠা ৬৮৫
🟢 মারফূ' (নবী ﷺ)মান: নির্ধারিত নয় (দুর্বল)
সনদ দেখুন (হাদীসের সূত্রপরম্পরা)▼

حدثنا نعيم قال: ثنا ابن عيينة، عن أبي الزناد، عن الأعرج، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال

لا تقوم الساعة حتى تقاتلوا قوما ذلف الأنوف، صغار الأعين، كأن وجوههم المجان المطرقة

বাংলা✓ সিহাহ সিত্তাহর সমর্থিত পাঠ

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না, যতদিন তোমরা এমন তুর্ক জাতির বিপক্ষে যুদ্ধ না করবে, যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চ্যাপ্টা এবং মুখমন্ডল পেটানো চামড়ার ঢালের মত। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না, যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে, যাদের জুতা হবে পশমের। (২৯২৯, ৩৫৮৭, ৩৫৯০, ৩৫৯১) (মুসলিম ৫২/১৮ হাঃ ২৯১২, আহমাদ ৭২৬৭) (আধুনিক প্রকাশনীঃ ২৭১৩, ইসলামিক ফাউন্ডেশনঃ)