1,870 narrations from the six books and the Muwatta, 1,364 more from al-Mustadrak, Musnad Ahmad and ad-Darimi, and 1,988 reports from Kitab al-Fitan. Sahih and hasan show by default; weak and ungraded reports appear only when you ask, and are marked.
Where each theme is narrated
▾
Sahih and hasan narrations per theme and collection. Select a cell to read them; turn on weak reports to fill the extended and Nu'aym columns.
আবূ বাকর সিদ্দীক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেনঃ প্রাচ্যের 'খোরাসান' হতে দাজ্জালের আবির্ভাব ঘটবে। এমন কতক জাতি তার অনুসরণ করবে, যাদের মুখমণ্ডল হবে স্তরবিশিষ্ট চওড়া ঢালের মতো। সহীহ, ইবনু মা-জাহ (৪০৭২)। আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা ও আইশা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান গারীব। অধিকন্তু এ হাদীসটি আবূত তাইয়াহ হতে আবদুল্লাহ ইবনু শাওযাব প্রমুখ বর্ণনা করেছেন। আমরা এই হাদীস প্রসঙ্গে শুধুমাত্র আবূত তাইয়াহর সূত্রেই জেনেছি।
Abu Bakr As-Siddiq said:"The Messenger of Allah(s.a.w) narrated to us, saying: 'The Dajjal shall emerge from a land in the east called Khurasan. He is followed by a people whom appear as if their f aces are shields coated with leather
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সকলের সাথেই তার প্রতিপালক আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে কথা বলবেন। তার ও তার প্রতিপালকের মধ্যে কোন দোভাষী থাকবে না। সে তার কোন কিছুই দেখতে পাবে না। সে তার বাম পাশে তাকিয়েও তার দুনিয়াবী জীবনে কৃত আমল ব্যতীত আর কোন কিছুই দেখতে পাবে না। তারপর সে তার সম্মুখে তাকাতেই জাহান্নাম দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তিই এক টুকরা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম হতে আত্মরক্ষা করতে সক্ষম হয় সে যেন তাই করে। সহীহ, ইবনু মা-জাহ (১৮৫), বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ। আবূস সাইব বলেন, উপরোক্ত হাদীসটি একদিন ওয়াকী (রাহঃ) আমাদের নিকট আমাশের সূত্রে বর্ণনা করেন। বর্ণনাশেষে তিনি বলেন, যদি খুরাসানবাসী কোন ব্যক্তি এখানে উপস্থিত থাকে তাহলে সে যেন এ হাদীসটি খুরাসানে প্রচার করাকে সাওয়াবের কাজ মনে করে। কেননা, জাহমিয়া সম্প্রদায়ের মানুষ এটা (মানুষের সাথে আল্লাহ্ তা'আলার কথা বলার বিষয়টি) অস্বীকার করে। আবূস সাইবের নাম সালম ইবনু জুনাদা ইবনু সালম ইবনু খালিদ ইবনু জাবির ইবনু সামুরা আল-কুফী।
Adi bin Hatim narrated that the Messenger of Allah SAW said:"There is no man among you except that his Lord shall converse with him on the Day of Judgement, there being no interpreter between him and Him (Allah). Then he looks to the south (his right) and does not see anything except the things he put forward (of good), then he looks to the north (his left) and he does not see anything except the things he put forward (of evil), then he turns to look before him to find he is facing the Fire." The Messenger of Allah SAW, said: "Whoever among you is able to protect his face from [the heat of] the Fire – even with a piece of a date - then let him do so." (Sahih) [Abu 'Eisa said: This Hadith is Hasan Sahih]. Abu As-Sã'ib narrated to us: "One day, Waki' narrated this Hadith to us from Al-'Amash. When Waki' was finished with this Hadith, he said: 'Whoever is present from the inhabitants of Khurãsãn, then let him seek the reward of spreading this Hadith in Khurãsãn." Abu 'Eisa said: The Jahmiyyah rejected this. [Abu As-Sã'ib's name is Salam bin Junadah bin Khãlid bin Jäbir bin Samurah Al-Kufi]. This Hadith is Hasan Sahih
আবূ বাকর সিদ্দীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন যে, দাজ্জাল প্রাচ্যের খোরাসান অঞ্চল থেকে বের হবে। এমনসব জাতি তার অনুসরণ করবে যাদের মুখাবয়ব হবে ঢালের মত চ্যাপ্টা ও মাংসল।
It was narrated that Abu Bakr Siddiq said:"The Messenger of Allah (ﷺ) told us: 'Dajjal will emerge in a land in the east called Khorasan, and will be followed by people with faces like hammered shields
Grades by collection
Sahih al-Bukhari442
Sahih Muslim461
Sunan Abi Dawud145
Jami' at-Tirmidhi329
Sunan an-Nasa'i50
Sunan Ibn Majah435
Muwatta Malik8
al-Mustadrak (al-Hakim)627
Musnad Ahmad716
Sunan ad-Darimi21
Kitab al-Fitan (Nu'aym ibn Hammad)1,988
SahihHasanDa'if (weak)Ungraded
Bukhari and Muslim are sahih by inclusion. For the others the bar follows al-Albani's verdict where he graded, then Zubair Ali Zai. Every verdict is on each card.