আল ফিতান

এগুলো দিয়ে শুরু করতে পারেন

৪৮২৪
صحيح البخاري
الإمام محمد بن إسماعيل البخاري (ت ٢٥٦ هـ)

সহিহ বুখারি ৪৮৬৪

৫০৫৭
সহিহ বুখারিহাদীস নং ৪৮৬৪সহিহصحيح البخاريرقم ٤٨٦٤

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، وَسُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِرْقَتَيْنِ، فِرْقَةً فَوْقَ الْجَبَلِ وَفِرْقَةً دُونَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ اشْهَدُوا ‏"‏‏.‏

সূরাহ (৫৪) : ইক্বতারাবাতিস্ সা-আহ্ (আল-কামার) قَالَ مُجَاهِدٌ (مُسْتَمِرٌّ) ذَاهِبٌ (مُزْدَجَرٌ) مُتَنَاهٍ (وَازْدُجِرَ) فَاسْتُطِيْرَ جُنُوْنًا (دُسُرٍ) أَضْلَاعُ السَّفِيْنَةِ (لِمَنْ كَانَ كُفِرَ) يَقُوْلُ كُفِرَ لَهُ جَزَاءً مِنْ اللهِ (مُحْتَضَرٌ) يَحْضُرُوْنَ الْمَاءَ وَقَالَ ابْنُ جُبَيْرٍ (مُهْطِعِيْنَ) النَّسَلَانُ الْخَبَبُ السِّرَاعُ وَقَالَ غَيْرُهُ (فَتَعَاطٰى) فَعَاطَهَا بِيَدِهِ فَعَقَرَهَا (الْمُحْتَظِرِ) كَحِظَارٍ مِنْ الشَّجَرِ مُحْتَرِقٍ (ازْدُجِرَ) افْتُعِلَ مِنْ زَجَرْتُ (كُفِرَ) فَعَلْنَا بِهِ وَبِهِمْ مَا فَعَلْنَا جَزَاءً لِمَا صُنِعَ بِنُوْحٍ وَأَصْحَابِهِ (مُسْتَقِرٌّ) عَذَابٌ حَقٌّ يُقَالُ (الأَشَرُ) الْمَرَحُ وَالتَّجَبُّرُ. মুজাহিদ (রহ.) বলেন, مُسْتَمِرٌّ বিলুূপ্ত। مُزْدَجَرٌ বাধা দানকারী। وَازْدُجِرَ তাকে পাগল করে দেয়ার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়েছে। دُسُرٍ নৌকার কীলক। لِمَنْ كَانَ كُفِرَ এর কারণে যে নূহ্ (আঃ)-কে প্রত্যাখ্যান করা হয়েছিল।جَزَآءً প্রতিদান আল্লাহর তরফ থেকে। مُحْتَضَرٌ তারা পানির জন্য উপস্থিত হবে। ইবনু জুবায়র (রহ.) বলেন, مُهْطِعِيْنَ তারা দ্রুত চলবে। ইবনু জুবায়র (রহ.) ব্যতীত অন্যরা বলেছেন, فَتَعَاطٰى তারপর সে উষ্ট্রীটিকে ধরল এবং তাকে হত্যা করল। الْمُحْتَظِرِ শুকনো গাছের বেড়া যা জ্বলে গেছে। ازْدُجِرَ - زَجَرْتُ ধাতু হতে بابافْتُعِلَ এর زَجَرْتُ، صيحه থেকে এর নিষ্পন্ন। كُفِرَ আমি নূহ্ এবং তাঁর কওমের সঙ্গে যা করেছি তা প্রতিদান ছিল ঐ ‘আমলের, যা তাঁর কওমের লোকেরা তাঁর ও তাঁর সাথীদের সঙ্গে করেছিল। مُسْتَقِرٌّ আল্লাহর তরফ থেকে শাস্তি। الْأَشَرُ দাম্ভিকতা ও অহংকার। ৪৮৬৪. ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর সময় চাঁদ খন্ডিত হয়েছে। এর এক খন্ড পর্বতের উপর এবং অপর খন্ড পর্বতের নিচে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাক। [৩৬৩৬] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৯৭, ইসলামিক ফাউন্ডেশনঃ)

তাহকীক

সহিহগ্রন্থে অন্তর্ভুক্তির কারণে সহিহ: সহিহ বুখারি

হাদিসের তাফসির ও ব্যাখ্যা (শরাহ)

বাং

হাদিসের ব্যাখ্যা ও তাত্ত্বিক পর্যালোচনা

ধ্রুপদী শরাহগ্রন্থ ও সনদ পর্যালোচনার আলোকে সংকলিত

[সংকলন ও সূত্র]: এটি সহিহ বুখারি-এর 4864 নম্বর হাদিস।

[সনদ ও প্রামাণিকতা]: সহিহাইনের (বুখারী ও মুসলিম) অন্তর্ভুক্ত হওয়ায় উম্মাহর সর্বসম্মত নীতি অনুযায়ী এই বর্ণনাটি বিশুদ্ধ (সহিহ)।

[মূল বিষয়বস্তু]: নবী ﷺ-এর জীবদ্দশায় মক্কায় সংঘটিত চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক মুজিযা (ইনশিকাকুল কামার), যাকে পবিত্র কুরআন সরাসরি কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে ঘোষণা করেছে।

[বর্ণিত বৈশিষ্ট্য]: সূরা আল-কামার শুরু হয়েছে এভাবে: 'কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে' (৫৪:১)। ইবনে মাসউদ, আনাস ও ইবনে আব্বাস (রা.)-সহ প্রত্যক্ষদর্শী সাহাবিগণ বর্ণনা করেছেন যে মক্কায় চাঁদ স্পষ্ট দুই টুকরো হয়ে গিয়েছিল—যার এক অংশ হেরা পাহাড়ের ওপরে ও অপর অংশ নিচে দেখা গিয়েছিল—এবং নবী ﷺ বলেছিলেন, 'তোমরা সাক্ষী থাকো!'

[সময়কাল ও প্রেক্ষাপট]: হিজরতের পূর্বে মক্কায় এটি সংঘটিত হয়েছে; পাশাপাশি আলেমরা উল্লেখ করেন যে চূড়ান্ত কিয়ামতের সময় সূর্য ও চন্দ্র পুনরায় নিষ্প্রভ ও একত্রিত হবে।

[আমলি দিকনির্দেশনা]: সূরা আল-কামারের (৫৪:১-৫) মর্মার্থ নিয়ে চিন্তা করুন এবং যারা সুস্পষ্ট নিদর্শন দেখেও গাফিলতিতে ডুবে থাকে তাদের পথ পরিহার করুন।

ধ্রুপদী মুহাদ্দিসগণের রচিত শরাহ এবং নির্ভরযোগ্য আলেমদের পর্যালোচনা। মূল আরবি শরাহগ্রন্থগুলো অপরিবর্তিতভাবে তুলে ধরা হয়েছে।