আল ফিতান

এগুলো দিয়ে শুরু করতে পারেন

২২৯৯
جامع الترمذي
الإمام أبو عيسى محمد بن عيسى الترمذي (ت ٢٧٩ هـ)

জামে তিরমিযি ২৩০০

২৩০১
জামে তিরমিযিহাদীস নং ২৩০০যঈফ (দুর্বল)বর্ণনাকারী: খুরাইম ইবনু ফাতিক (রাঃ)جامع الترمذيرقم ٢٣٠٠

দুর্বল (যঈফ) বর্ণনা। গবেষণার জন্য দেখানো হয়েছে, প্রামাণ্য দলিল হিসেবে নয়।

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَهُوَ ابْنُ زِيَادٍ الْعُصْفُرِيُّ عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ ‏"‏ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالشِّرْكِ بِاللَّهِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏(‏وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ ‏)‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا عِنْدِي أَصَحُّ ‏.‏ وَخُرَيْمُ بْنُ فَاتِكٍ لَهُ صُحْبَةٌ وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَادِيثَ وَهُوَ مَشْهُورٌ ‏.‏

খুরাইম ইবনু ফাতিক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি দাড়িয়ে বলেনঃ মিথ্যা সাক্ষ্যপ্রদানকে আল্লাহ তা'আলার সাথে শারীক করার সমতুল্য গণ্য করা হয়েছে। তিনি একথা তিনবার বললেন। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেনঃ “তোমরা মিথ্যা বলা পরিহার কর"। (সূরা হাজ্জঃ ৩০) যঈফ, যঈফা (১১১০) আবূ ঈসা বলেনঃ এই বর্ণনাটি আমার মতে অধিক সহীহ। খুরাইস ইবনু ফাতিক একজন সাহাবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনেক হাদীস বর্ণনা করেছেন। তিনি একজন প্রসিদ্ধ ব্যক্তি।

তাহকীক

যঈফ (দুর্বল)
  • Zubair Ali ZaiDaif

হাদিসের তাফসির ও ব্যাখ্যা (শরাহ)

বাং

হাদিসের ব্যাখ্যা ও তাত্ত্বিক পর্যালোচনা

ধ্রুপদী শরাহগ্রন্থ ও সনদ পর্যালোচনার আলোকে সংকলিত

[সংকলন ও সূত্র]: এটি জামে তিরমিযি-এর 2300 নম্বর হাদিস।

[সনদ যাচাই ও তাহকীক]: মুহাদ্দিসদের মূল্যায়ন — Zubair Ali Zai: Daif।

[মূল বিষয়বস্তু]: কিয়ামতের পূর্বে পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙে পড়া: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সাথে সদাচার না করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং সত্য সাক্ষ্য গোপন করা।

[বর্ণিত বৈশিষ্ট্য]: আবদুল্লাহ ইবনে মাসউদ ও আনাস (রা.) থেকে বর্ণিত সহিহ হাদিসে (মুসনাদে আহমাদ ৩৮৭০, আল-মুসতাদরাক ৭০৪৩) নবী ﷺ কিয়ামতের পূর্ববর্তী আলামত হিসেবে উল্লেখ করেছেন: রক্তের সম্পর্ক ছিন্ন করা, মন্দ প্রতিবেশী, মিথ্যা সাক্ষ্যের বিস্তার এবং সত্য সাক্ষ্য গোপন করা।

[সময়কাল ও প্রেক্ষাপট]: সমাজে আমানতদারিতা নষ্ট হওয়ার সাথে সাথে ছড়িয়ে পড়া সামাজিক ও নৈতিক ছোট আলামতসমূহের অন্তর্ভুক্ত।

[আমলি দিকনির্দেশনা]: যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথেও আত্মীয়তার বন্ধন বজায় রাখুন, প্রতিবেশীর হক আদায় করুন এবং ন্যায়ের পক্ষে অবিচল সাক্ষী হোন (কুরআন ৪:১৩৫)।

ধ্রুপদী মুহাদ্দিসগণের রচিত শরাহ এবং নির্ভরযোগ্য আলেমদের পর্যালোচনা। মূল আরবি শরাহগ্রন্থগুলো অপরিবর্তিতভাবে তুলে ধরা হয়েছে।