আল ফিতান

এগুলো দিয়ে শুরু করতে পারেন

১৪০৭
سنن ابن ماجه
الإمام محمد بن يزيد ابن ماجه القزويني (ت ٢٧٣ هـ)

সুনানে ইবনে মাজাহ ২৩৭২

২৭৭৯
সুনানে ইবনে মাজাহহাদীস নং ২৩৭২যঈফ (দুর্বল)বর্ণনাকারী: খুরাইম ইবনে ফাতিক আল আল-আসাদী (রাঃ)سنن ابن ماجهرقم ٢٣٧٢

দুর্বল (যঈফ) বর্ণনা। গবেষণার জন্য দেখানো হয়েছে, প্রামাণ্য দলিল হিসেবে নয়।

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الأَسَدِيِّ، عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الأَسَدِيِّ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ ‏"‏ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالإِشْرَاكِ بِاللَّهِ ‏"‏ ‏.‏ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ ‏{‏وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ حُنَفَاءَ لِلَّهِ غَيْرَ مُشْرِكِينَ بِه‏}‏‏.‏

খুরাইম ইবনে ফাতিক আল আল-আসাদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি সুষ্ঠুভাবে দাঁড়িয়ে বলেনঃ মিথ্যা সাক্ষ্যদানকে আল্লাহর সাথে শরীক করার সমতল্য (অপরাধ) গণ্য করা হয়েছে। তিনি তিনবার একথা বলেন, অতঃপর এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) ‘‘তোমরা মিথ্যা কথন থেকে দূরে থাকো আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তাঁর সাথে কোন শরীক না করে’’। (২২ঃ ৩০-৩১)।

তাহকীক

যঈফ (দুর্বল)
  • Al-AlbaniDaif
  • Muhammad Fouad Abd al-BaqiDaif
  • Zubair Ali ZaiDaif

হাদিসের তাফসির ও ব্যাখ্যা (শরাহ)

বাং

হাদিসের ব্যাখ্যা ও তাত্ত্বিক পর্যালোচনা

ধ্রুপদী শরাহগ্রন্থ ও সনদ পর্যালোচনার আলোকে সংকলিত

[সংকলন ও সূত্র]: এটি সুনানে ইবনে মাজাহ-এর 2372 নম্বর হাদিস।

[সনদ যাচাই ও তাহকীক]: মুহাদ্দিসদের মূল্যায়ন — Al-Albani: Daif | Muhammad Fouad Abd al-Baqi: Daif | Zubair Ali Zai: Daif।

[মূল বিষয়বস্তু]: কিয়ামতের পূর্বে পারিবারিক ও সামাজিক বন্ধন ভেঙে পড়া: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সাথে সদাচার না করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং সত্য সাক্ষ্য গোপন করা।

[বর্ণিত বৈশিষ্ট্য]: আবদুল্লাহ ইবনে মাসউদ ও আনাস (রা.) থেকে বর্ণিত সহিহ হাদিসে (মুসনাদে আহমাদ ৩৮৭০, আল-মুসতাদরাক ৭০৪৩) নবী ﷺ কিয়ামতের পূর্ববর্তী আলামত হিসেবে উল্লেখ করেছেন: রক্তের সম্পর্ক ছিন্ন করা, মন্দ প্রতিবেশী, মিথ্যা সাক্ষ্যের বিস্তার এবং সত্য সাক্ষ্য গোপন করা।

[সময়কাল ও প্রেক্ষাপট]: সমাজে আমানতদারিতা নষ্ট হওয়ার সাথে সাথে ছড়িয়ে পড়া সামাজিক ও নৈতিক ছোট আলামতসমূহের অন্তর্ভুক্ত।

[আমলি দিকনির্দেশনা]: যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথেও আত্মীয়তার বন্ধন বজায় রাখুন, প্রতিবেশীর হক আদায় করুন এবং ন্যায়ের পক্ষে অবিচল সাক্ষী হোন (কুরআন ৪:১৩৫)।

ধ্রুপদী মুহাদ্দিসগণের রচিত শরাহ এবং নির্ভরযোগ্য আলেমদের পর্যালোচনা। মূল আরবি শরাহগ্রন্থগুলো অপরিবর্তিতভাবে তুলে ধরা হয়েছে।